পিরোজপুরে বর্ণিল আয়োজনে দীপ্ত টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণিল আয়োজনে কেক কেটে দীপ্ত টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দীপ্ত টিভির পিরোজপুর দর্শক ফোরাম। এ উপলক্ষে ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় পিরোজপুর প্রেসক্লাব অডিটরিয়ামে দর্শক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, বেতার এর প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, বাসস এর প্রতিনিধি গৌতম নারায়ণ রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থা ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Author: pressclub