পিরোজপুর প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন

পিরোজপুর প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ রব্বানী, গৌতম নারায়ণ রায় চৌধুরী, একে আজাদ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্ব এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করছেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রেজওশান ইসলাম সাজন।

 

Author: pressclub