১৭ নভেম্বর ২০২২ পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে সদ্য পদন্নোতিপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা ব্যবসায়ী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, বাসস এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম নারায়ণ রায় চৌধুরী, বাংলাদেশ বেতার এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি পিরোজপুর বাণী’র প্রকাশক ও প্রধান সম্পাদক একে আজাদ সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

