পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রনায়ক জায়েদ খানের প্রতিষ্ঠিত সংগঠন ‘সাপোর্ট’-মাবন কল্যান সংস্থার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘সাপোর্ট’-মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক জায়েদ খান। সভায় চিত্রনায়ক জায়েদ খান তার প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন ‘সাপোর্ট’-মাবন কল্যান সংস্থার বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সাথে তুলে ধরেন।

Author: pressclub