পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী
জেলার ৭ উপজেলার নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ, পিরোজপুর এর সম্মানিত প্রশাসক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত জেলা প্রশাসক জনাব, আবু সাঈদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সন্মানিত সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

দিনব্যাপী কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, জেলা তথ্য অফিস পিরোজপুর এর উপপরিচালক জনাব পরীক্ষিত চৌধুরীর,অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান,কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাসসহ অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন ।

Author: pressclub