পিরোজপুর প্রেসক্লাবে চিত্রনায়ক ব্যারিস্টার সিয়াম আহমেদ

 

১৮-০২-২০২৩

প্রেসক্লাব মিলনায়তন

বিশিষ্ট চলচ্চিত্র নায়ক, পিরোজপুর জেলা সদরের খামকাটা তালুকদার বাড়ির সন্তান ব্যারিস্টার সিয়াম আহমেদ শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন।

সিয়াম বলেন, ‘পিরোজপুর আমার জন্মস্থান,এখানকার মানুষের সাথে আমার শেকড়ের সম্পর্ক। আমার এই ক্ষ্যাতি অর্জনের পিছনে এখানকার মানুষের দোয়া ও আর্শিবাদ রয়েছে। আমি যেখানেই থাকিনা কেনো সবসময় পিরোজপুরের কথা মনে পড়ে।’

প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন. প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভির আহমেদ, সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর মাতা মিন্টু, সাবেক সভাপতি একে আজাদ সহ পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Author: pressclub