পিরোজপুর প্রেসক্লাবে চ্যানেল আই’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজ রবিবার ০২ অক্টোবর পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআই’র যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিলাল আইচ লিটু, পিরোজপুর মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি।
বীর মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবি, এম এ রব্বানী ফিরোজ, গৌতম চৌধুরী, সদর থানার ‍ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, জেলা মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদসহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author: pressclub