পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিক অমর সাহা কর্তৃক শুভাশীষ প্রদান অনুষ্ঠান

কলকাতা প্রবাসী সাংবাদিক ও পিরোজপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা অমর সাহা কর্তৃক দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলীকে শুভাষীশ প্রদান করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভাষীশ প্রদান করা হয়। এ সময় নাসিম আলীকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্রেষ্ট তুলে দেন কলকাতা প্রবাসী সাংবাদিক অমর সাহা।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে শুভাষীশ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূর দিদা খালেদ রবি, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক গৌতম চৌধুরী, আলমগীর হোসেন, শফিউল হক মিঠু, প্রবাসী মো. জাকারিয়া সেলিম, কবি খায়রুন নাহার রুবি, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিশু, সাংবাদিক আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।

Author: pressclub