শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

