পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আলমগীর হোসেন এর শুভেচ্ছা

‎পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাব এর বার্ষিক সাধারন সভা ২০২৫ইং এ দীর্ঘ সময় উপস্থিত থেকে, ক্লাবের সকল সদস্যদের সাথে কুশল বিনিময়ের সময়ে বলেন, পিরোজপুর প্রেসক্লাব এর সদস্যরা আমার ব্যাক্তিগত পরিবারের সদস্যদের চেয়ে এক বিন্দু ও কম নয়, ক্লাবের সকল সদস্যগন আমার আপন ভাইর মতো,আমি সকলের সূখে- দুঃখে বিগত দিনেও পাসে ছিলাম, ইনশাআল্লাহ আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পযন্ত আমি পাসে থাকবো অন্যায়ও দুর্নীতি মুক্ত জেলা বনির্মানে আপনাদের পাসে থেকে শুধু প্রতিবাদই নয় যুদ্ধ ঘোষণা করবো। সকলের সহযোগিতা নিয়ে পিরোজপুর জেলাকে উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করে পিরোজপুর কে ডিজিটাল পিরোজপুর গড়ে তুলবো। আলমগীর হোসেন নবনির্বাচিত সভাপতি এস. এম রেজাউল ইসলাম শামীম, সম্পাদক সাধারণ এস. এম. তানভীর আহমেদসহ কমিটির সকল সদস্যের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং সাবেক সভাপতি ও সম্পাদক এর দ্বায়িত্বে পালন করেছেন দীর্ঘ দিন। একজন পেশাদার গন মাধ্যম কর্মী হিসেবে আলমগীর হোসেন ১৯৮৩ সালে পিরোজপুর প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে দৈনিক ইনকিলাব পএিকা সহ বিভিন্ন গনমাধ্যমে সুনামের সহিত সাংবাদিকতা করেছেন এবং বর্তমানে তিনি উদয়ন বার্তা পএিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

Author: pressclub