বাংলাদেশ টেলিভিশন ও ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্যে সাক্ষাৎ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন। শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।

